০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রসিক প্রশাসকের ঘোষণা অনুযায়ী ৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ

  • Reporter Name
  • Update Time : ০১:২৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৩০০৯ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

সরকারিভাবে ১২ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারনের ঘোষণা থাকলেও মাত্র ৮ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণসহ পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার ঘোষণা দিয়ে ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুৃজ উন নবী চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে নগরীর শাপলা চত্বরে বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক উদ্বোধনকালে সাংবাদিকদের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

প্রশাসক বলেন, স্থানীয় সরকার কর্তৃত বর্জ্য অপসারণে ১২ ঘণ্টা সময় নির্ধারণ করা হয় তবে মাত্র ৮ ঘণ্টায় বর্জ্য অপসারণের কাজ শেষ হয়েছে। এই কাজ করতে রসিকের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিভাগ ১০৬৯ জন পরিচ্ছন্নতাকর্মী তিনটি জোনে বিভক্ত হয়ে বর্জ্য অপসারণের কাজ সম্পন্ন করেছেন। এতে ট্রাক, ট্রলি ও রিকশাভ্যান ব্যবহার করা হয়েছে।

এবার যত্রতত্র পশু জবাই রোধে রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের নির্ধারিত ৬৬টি স্থানে কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা করা হয়েছিলো। সেই অনুযায়ী রসিকের নির্ধারিত স্থানে পশু কোরবানির জন্য পানির সরবরাহ, সেবাপ্রাপ্তির সুব্যবস্থা, কোরবানির জন্য ঈমাম-মুয়াজ্জিন এবং মসজিদ ও মাদরাসার হুজুরদের পাশাপাশি গোশত কাটাকাটির জন্য কসাইয়ের ব্যবস্থাও করা হয়। কোরবানির পর বর্জ্যের দুর্গন্ধ রোধে ব্লিচিং পাউডার ছিটানোর ব্যবস্থা করা হয়।

বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হোসেন, পরিচ্ছন্ন কর্মকর্তা মিজানুর রহমান মিজু, বর্জ্য শাখার আব্দুল মজিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে মেট্রোঃ ডিবির হাতে মাদক সেবনরত অবস্থায় ৩ মাদক সেবি আটক

রসিক প্রশাসকের ঘোষণা অনুযায়ী ৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ

Update Time : ০১:২৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬