১২:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট রংপুর জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৩০০০ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে কর্মরত বিক্রয় প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট রংপুর বিভাগীয় এবং জেলা শাখার উদ্যেগে শুক্রবার ১৫ মে সন্ধ্যায় রংপুর মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে আলোচনা ও মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্রয় প্রতিনিধি জোটের ৮ দফা দাবীসমূহ তুলে ধরা হয়।

রংপুর বিভাগীয় বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তা সংগঠনের আয়োজনে এবং সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আলী।

রংপুর বিভাগীয় বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তা সংগঠনের সভাপতি রুহুল আমিন রুবেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, মোহাম্মদ একরামুল হক প্রধান এবং প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের প্রতিষ্ঠাতা সদস্য নোয়াখালী জেলা সভাপতি ও সাবেক সিনিয়র সহ-সভাপতি দিদারুল ইসলাম জাহিদ।

রংপুর বিভাগীয় বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তা সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট ঢাকা জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মিরাজ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের
আহবায়ক আফজাল হোসেন, দিনাজপুর জেলা আহবায়ক কামরুজ্জামান মিলন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভার শুরুতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, রংপুর বিভাগীয় এবং জেলা কমিটির নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে বক্তারা বলেন, ৮ দফা দাবির ম্যাসেজ বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বিভাগ জেলা এবং উপজেলা পর্যায়ে মতবিনিময় সভার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে আজকের এই মতবিনিময় সভা।

বিক্রয় প্রতিনিধি জোটের বক্তারা ৮ দফা দাবি তুলে ধরে বলেন, বিক্রয় প্রতিনিধিদের মূল বেতন ২০ হাজার টাকা, বাড়ি ভাড়া ৫ হাজার টাকা, চিকিৎসা ২ হাজার ৬ শত টাকা, দুপুরের খাবার ৫ হাজার ২শত টাকা এবং টি এ বিল করতে হবে মার্কেট অনুযায়ী।সকল বিক্রয় প্রতিনিধিদের চাকুরী স্থায়ীকরন করতে হবে। প্রফিডেন্ট ফান্ড,গ্রেচ্যুয়িটি, হেল্‌থ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, গ্রুপ বীমা ও প্রফিট শেয়ার চালু করতে হবে।

কোন বিক্রয় প্রতিনিধিকে চাকুরীচ্যুত করতে হলে ৪ মাসের অগ্রীম বেতন প্রদান সাপেক্ষে সকল পাওনাদী পরিশোধ করে চাকুরীচ্যুত করতে হবে। কর্মরত অবস্থায় কেউ আহত হলে তার চিকিৎসার সম্পূর্ণ দায়ভার
কোম্পানীকে বহন করতে হবে এবং মৃত্যুবরণ করলে তার পরিবারকে এককালীন নখদ ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিতে হবে। মুসলিমদের জন্য প্রতি ঈদে/অন্য ধর্মাবলম্বীদের জন্য ধর্মীয় উৎসবে বেতনের সমপরিমাণ টাকা বোনাস দিতে হবে।

সরকার ঘোষিত সকল ছুটিতে বিক্রয় প্রতিনিধিদের ছুটি থাকবে এবং ছুটির দিনে কাজ করালে ঐ দিনের জন্য অতিরিক্ত মজুরী প্রদান করতে হবে। বিক্রয় প্রতিনিধিদের বছরে ১০% হারে বেতন বৃদ্ধি করতে হবে।

এর আগে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিনাজপুর বিক্রয় প্রতিনিধি জোটের নির্বাচনী আলোচনা অনুষ্ঠানে যোগ দেয়। দিনাজপুরের আলোচনা সভা কামরুজ্জামান মিলনের সভাপতিত্বে ও সন্দ্বীপ এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অদৃশ্য আমি এক পাপিষ্ঠ বান্দা

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট রংপুর জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ১২:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬