০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে ফেনসিডিল এমকেডিল ও এসকাফ সহ গ্রেফতার-১

  • Reporter Name
  • Update Time : ১২:৩৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৩০০৫ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

র‍্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১১৭ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ, ৫৯ বোতল এমকেডিল ও ১২ বোতল ফেন্সিডিল জব্দসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর এর একটি আভিযানিক দল ২ জুলাই সকাল আনুমানিক পৌনে ৮ টায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন মাটিয়ানি গ্রামের একজন চিহ্নিত মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে, তার বাড়ির গোয়াল ঘর থেকে অবৈধ মাদক ১১৭ বোতল এসকাফ, ৫৯ বোতল এমকেডিল ও ১২ বোতল ফেনসিডিলসহ মোট- ১৮৮ বোতল মাদকদ্রব্য জব্দসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত মাদক কারবারি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন মাটিয়ানি গ্রামের মৃত আব্দুল গাফ্ফারের ছেলে আজিবুর রহমান (৩৫)।

প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। সে রংপুরসহ দেশের বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকার বেশি।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাব বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে আন্তঃজেলা জুয়াচক্রের ১৩ সদস্য র‍্যাবের অভিযানে গ্রেফতার

র‌্যাবের অভিযানে ফেনসিডিল এমকেডিল ও এসকাফ সহ গ্রেফতার-১

Update Time : ১২:৩৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬