০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
দীর্ঘ দুই মাস ধরে বিস্তীর্ণ এলাকার হাজার হাজার বিঘা ফসলি জমি পানির নিচে তলিয়ে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি; ফলে আবাদের সুযোগ হারিয়ে চরম দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা।

দুই মাসেও প্রশাসনের ব্যবস্থা নেই, পানির নিচে হাজার হাজার বিঘা জমি; দিশেহারা কৃষক

দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় পানির নিচে তলিয়ে থাকা বিস্তীর্ণ ফসলি জমি। ছবি: দৈনিক সরেজমিন।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ সুইচগেট বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে হাজার হাজার বিঘা ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে ঐ এলাকার কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতি সম্ভাবনায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত সুইচগেটটি জোরপূর্বক মাটি দিয়ে ভরাট করে বন্ধ করে দেওয়ায় এলাকার স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। ফলে টানা জলাবদ্ধতায় কৃষিজমি, বসতবাড়ি ও গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী জানান, গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে তারা সম্মিলিতভাবে প্রশাসনের কাছে লিখিত আবেদন করেন এবং দ্রুত সমাধানের দাবি জানান। আবেদনপত্রে কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম সুপারিশ করলেও দুই মাস পার হয়ে গেলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, দ্রুত সুইচগেট থেকে মাটি অপসারণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে এবং আসন্ন বর্ষা মৌসুমে পুরো এলাকা ভয়াবহ জলাবদ্ধতার মুখে পড়বে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বলেন এই বিষয়ে আমি অবগত নই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে আন্তঃজেলা জুয়াচক্রের ১৩ সদস্য র‍্যাবের অভিযানে গ্রেফতার

দীর্ঘ দুই মাস ধরে বিস্তীর্ণ এলাকার হাজার হাজার বিঘা ফসলি জমি পানির নিচে তলিয়ে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি; ফলে আবাদের সুযোগ হারিয়ে চরম দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা।

দুই মাসেও প্রশাসনের ব্যবস্থা নেই, পানির নিচে হাজার হাজার বিঘা জমি; দিশেহারা কৃষক

Update Time : ০৮:২৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬