০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে মেট্রোঃ ডিবির হাতে মাদক সেবনরত অবস্থায় ৩ মাদক সেবি আটক

  • Reporter Name
  • Update Time : ০৭:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৩০০০ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

আরপিএমপি’র মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর ডিবির অভিযানে গাঁজা/নেশাজাতীয় মাদক সেবনরত অবস্থায় ৩ জন মাদক সেবি আটক হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, সবাই যখন ঈদের ছুটিতে গ্রামের বড়িতে, তখন রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা নগরবাসীর জান মাল রক্ষার সেবায় নিয়োজিত।

শুক্রবার (২৯ মে) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে রংপুর মহানগর গোয়েন্দা বিভাগ(ডিবি)পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে আরপিএমপি’র কোতয়ালী থানাধীন ইসলামপুর সঃ প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ০৩ জন মাদক সেবিকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানাধীন ইসলামপুর হনুমানতলা মহল্লার সিরাজ মন্ডল ও
জবেদা বেগমের ছেলে জাহিদ হোসেন (৪৫), একই মহল্লার মৃত আহমেদ আলী ও মৃত নূরবানু বেগম এর ছেলে আইয়ুব আলী (৫০) এবং পশ্চিম কেশবপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে নাজমুল ইসলাম (৩৫)।

এ ঘটনায় আরপিএমপি কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরপিএমপি’র কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, ঈদসহ যেকোনো উৎসবকালীন সময়েও আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে আরপিএমপি’র অভিযান অব্যাহত থাকবে। মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সকল থানা ও গোয়েন্দা ইউনিটকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে মেট্রোঃ ডিবির হাতে মাদক সেবনরত অবস্থায় ৩ মাদক সেবি আটক

রংপুরে মেট্রোঃ ডিবির হাতে মাদক সেবনরত অবস্থায় ৩ মাদক সেবি আটক

Update Time : ০৭:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬