১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি’র অভিযানে রংপুরের কুখ্যাত মাদক কারবারি মিঠু আটক

  • Reporter Name
  • Update Time : ০২:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ৩০১১ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর মহানগরীর কেডিসি রোড এলাকার একটি কনফেকশনারী ও চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি এবং কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে।

বুধবার ২৬ মে রাত আনুমানিক ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবির) একটি আভিযানিক দল তাজহাট থানাধীন কেডিসি রোড এলাকায় অবস্থিত “আশিক স্টোর” কনফেকশনারী ও চায়ের দোকানে বিশেষ অভিযান চালায়। অভিযানে ওই দোকান থেকে ২০ পিস ইয়াবাসহ একজন কুখ্যাত মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত মাদক কারবারি রংপুর মহানগর তাজহাট থানার অন্তর্ভুক্ত ২৮নং ওয়ার্ডস্থ সুলতাননগর মহল্লার
আবুল হোসেন এর ছেলে মনোয়ার হোসেন মিঠু (৪৫)।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, “আশিক স্টোর” নামের একটি কনফেকশনারী ও চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মিঠু মাদক বিক্রি করে আসছিলো। এর পূর্বেও মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) একাধিকবার তাকে মাদকদ্রব্যসহ আটক করে আইনের আওতায় নিয়ে আসে। সর্বশেষ গত ডিসেম্বর মাসেও তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছিল। জামিনে মুক্তি পেয়ে পুনরায় একই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে সে।

উল্লেখ্য, রেলওয়ের সরকারি জায়গা লিজ নিয়ে কনফেকশনারী ও চায়ের দোকানটি চালিয়ে আসছিল মিঠু। মাদক ব্যবসা করার অভিযোগে তার জায়গার লিজ বরাদ্দ বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এ বিষয়ে বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। বৈধ ব্যবসার আড়ালে যারা মাদক কারবার পরিচালনা করে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়। মহানগরীর প্রতিটি এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনগণকে অনুরোধ করা হচ্ছে, মাদক ও অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে প্রদান করে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য।

রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরীকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরের হাজিরহাটে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত আটক

ডিবি’র অভিযানে রংপুরের কুখ্যাত মাদক কারবারি মিঠু আটক

Update Time : ০২:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬