
আবুল হোসেন বাবলুঃ
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, কুড়িগ্রাম ও দিনাজপুরে র্যাবের পৃথক পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ফেয়ারডিল ও এস্কাফ উদ্ধারসহ মোট পাঁচ মাদক কারবারি গ্রেফতার। অভিযানে মোট ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৭০ পিস ইয়াবা, ৭০ বোতল এস্কাফ এবং ৩০ বোতল ফেয়ারডিল উদ্ধার উদ্ধারহ ৫ জনকে গ্রেফতার করা হয়।

র্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি চৌকস আভিযানিক দল ৮ মে রাত আনুমানিক পৌনে দুইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্ভুক্ত শঠিবাড়ী বাজারস্থ রংধনু হোটেলের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। এ সময় যাত্রীবাহি বাস নিউ সেভেন স্টার বাসে যাত্রী বেশে থাকা মাদক কারবারির বসার সিটের নিচ থেকে প্লাস্টিকের বস্তায় রক্ষিত ৭০ বোতল এসকাফ এবং ৩০ বোতল ফেয়ারডিল উদ্ধারসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা লালমনিরহাট জেলার আদিতমারী থানার অন্তর্ভুক্ত গোবরধন গ্রামের আব্দুল কুদ্দুস এর ছেলে আরিফুল ইসলাম (২৭) এবং একই থানাধীন তেল্লার মোড় গ্রামের
এমদাদুল এর স্ত্রী আয়েশা বেগম (৩৬)।

এর আগে ০৭ মে রাত সাড়ে দশটার দিকে সিপিএসসি র্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ০১নং নাওডাঙ্গা ইউনিয়নের বাড়াইতাড়ী গ্রামের এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে ৯৩ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করে।ধৃত মাদক কারবারি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অন্তর্ভুক্ত বাড়াইতাড়ী গ্রামের মোসলেম উদ্দিন এর ছেলে নুর ইসলাম (৩৮)।

এছাড়াও পৃথক একটি অভিযানে (০৭ মে) রাত ৯ টার দিকে র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন দস্তমপুর মধ্যপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ধৃত আসামিদের দেহ তল্লাশীকালে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন দস্তমপুর গ্রামের মন্তাজ আলীর ছেলে মুমিনুল ইসলাম (৪০) এবং একই গ্রামের চান মিয়া আলীর ছেলে লুৎফর রহমান (১৯)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



















