০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আরপিএমপি কমিশনারের সাথে বিআরটিএ’র কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

  • Reporter Name
  • Update Time : ০৭:২৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৩০৩৩ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর সাথে তার কার্যালয়ে বিআরটিএ এর কর্মকর্তাগণ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রংপুর বিভাগীয় বিআরটিএ অফিস এর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পার্কন চৌধুরী (অতি: দায়িত্ব) এবং সহকারী পরিচালক (সাধারণ) ত্রিনয়ন রায় বিআরটিএ জেলা অফিস, রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুল আলম সরকার উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সড়কের নিরাপত্তা, যানবাহন ব্যবস্থাপনা, নগরীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট সেবাসমূহকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে উভয় পক্ষ একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উপস্থিত কর্মকর্তাগণ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে নগরবাসীর জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন। ভবিষ্যতে উভয় পক্ষের এ ধরনের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আমেরিকায় প্রবাসজীবন, দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান—ত্যাগের এক জীবন্ত দৃষ্টান্ত ব্রাহ্মণপাড়ার দানবীর-মোশারফ হোসেন খান চৌধুরী

আরপিএমপি কমিশনারের সাথে বিআরটিএ’র কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

Update Time : ০৭:২৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬