০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মহানগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৭:২৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৩০০০ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও রংপুর নগরীকে সবুজ-শ্যামল করে গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৩ জুন) রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) উদ্যোগে ২নং ওয়ার্ডের ঐতিহাসিক উত্তম বটতলা বাজারে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন। এসময় তিনি বটতলা বাজার এলাকায় একটি ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই মহতী উদ্যোগের সূচনা করেন।

উদ্বোধনকালে রসিক প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর নগরী রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রংপুর সিটি কর্পোরেশন নগরীর প্রতিটি ওয়ার্ডে এই সবুজায়ন প্রক্রিয়া ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। তিনি নগরীর প্রতিটি ফাঁকা জায়গায় এবং বাড়ির আঙিনায় গাছ লাগানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-২)আব্দুস সেলিম জুয়েল, রংপুর মহানগর বিএনপির সদস্য মোহসিন আলী, মোজাহার হোসেন বাটুল, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুকুল, সাধারণ সম্পাদক হিরু, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুদু, সাধারণ সম্পাদক হাসমতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ২নং ওয়ার্ডের সুধীসমাজ এবং সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় নগরীর বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং উন্মুক্ত স্থানে ৫০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর মহানগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রংপুর মহানগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Update Time : ০৭:২৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬