১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের পৃথক অভিযানে দেশীয় মদ ইয়াবা ও ESkuf সহ গ্রেফতার-২

  • Reporter Name
  • Update Time : ১০:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৩০০০ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর ও নীলফামারীতে র‌্যাব-১৩’র পৃথক অভিযানে ২০০ লিটার দেশীয় চোলাই মদ, ৮৮ পিস ইয়াবা এবং ৪০ বোতল এসকাফ জব্দসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার।

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের আভিযানিক দল ১৫ জুন রাত সোয়া চারটার দিকে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন পাটগ্রামে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে গেলেও জনৈক নিকোলাস সরেন এর বাড়ীর পাশের বাঁশঝাড়ের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১৭টি প্লাস্টিকের বোতল, ০২টি জারকিন, ১টি প্লাস্টিকের ড্রাম এবং ০১টি পাতিলে রক্ষিত ২০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করে র‍্যাব।

পৃথক অপর একটি অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ১৪ জুন বিকাল আনুমানিক সাড়ে চারটায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন ৬নং উত্তরপুষনা গ্রামে রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে অভিযানকালে সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি করে ৮৮ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত মাদক কারবারি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন দক্ষিণ রাজীব গ্রামের মৃত শহিদুল ইসলাম এর ছেলে হুমায়ন কবির (৫৪)।

এর আগে ১৪ জুন রাত সোয়া ৯টায় র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে নীলফামারী জেলার সদর থানাধীন পাঠানপাড়া গ্রামের মাদক কারবারি সাইফুল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে গোয়ালঘরের ভেতর খড়ের গাদার নিচে রক্ষিত অবস্থায় ৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) উদ্ধারসহ ১ জন মাদক কারবারিকে
গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত মাদক কারবারি নীলফামারী জেলার সদর থানাধীন পাঠানপাড়া (পশ্চিম কুচিয়ার মোড়) গ্রামের মকবুল হোসেন এর ছেলে সাইফুল ইসলাম (৫৫)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‌্যাবের পৃথক অভিযানে দেশীয় মদ ইয়াবা ও ESkuf সহ গ্রেফতার-২

র‌্যাবের পৃথক অভিযানে দেশীয় মদ ইয়াবা ও ESkuf সহ গ্রেফতার-২

Update Time : ১০:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬