১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

  • Reporter Name
  • Update Time : ১১:৪৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৩০০০ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর জেলা বিএনপির আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৩০ মে) বেলা ১২ টায় রংপুর জেলা বিএনপির আয়োজনে নগরীর গ্র্যান্ড হোটেল মোরস্থ বিএনপি পার্টি অফিসের সামনে জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থ দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আফসার আলী, সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, সাজেদুর রহমান রানা, জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম নাজু, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মোছাঃ মমতাজ বেগম রাণীসহ জেলা ছাত্রদল, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, গ্রামীণ অর্থনীতি ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের নানা পদক্ষেপের কথা স্মরণ করে বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক ও রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রুপকার, বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু এমন কোন জায়গা নেই যেখানে জিয়াউর রহমান এর অবদান নেই। স্বাধীনতা বিরোধী জামাত ৭১ সালের পর থেকে এখন পর্যন্ত তাদের চক্রান্ত অব্যাহত রেখেছে। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য যখন প্রধানমন্ত্রী দিন রাত কাজ করে যাচ্ছেন সেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে জামাতের বট বাহিনী বিএনপি নেতৃত্বের বদনাম শুরু করেছে। আজকে শহিদ জিয়ার সৈনিক হিসেবে আমাদের প্রধান দায়িত্ব হলো জামাতের সকল চক্রান্ত রুখে দেয়া, বর্তমান সরকারের নানা উন্নয়ন মূলক কাজের কথা মানুষের কাছে তুলে ধরা।জামাতের হাত থেকে দেশকে তথা দেশের সকলকে রক্ষা করা।বিএনপি পরিবারের আত্মত্যাগ এবং রক্তের ঋণ কোন ভাবে বৃথা যেতে দেয়া যাবে না। আলোচনা ও দোয়া মাহফিল শেষে গরীব দুখি ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

রংপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

Update Time : ১১:৪৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬