০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানসিক ভারসাম্যহীনদের বিনামূল্যে খাবার খাওয়ায় কুড়িগ্রামের পাগলা হোটেল

  • Reporter Name
  • Update Time : ০২:৫৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৩৩ বার পঠিত হয়েছে

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ইং ১২:০১ পিএম.

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন হোটেল মালিক রনজু মিয়া। তার ছোট খাবারের দোকানটি, যা স্থানীয়দের কাছে ‘পাগলা হোটেল’ নামে পরিচিত, এখন মানসিক ভারসাম্যহীন ও দুস্থ মানুষদের জন্য ভালোবাসার আশ্রয়স্থল হয়ে উঠেছে।

২০২৩ সাল থেকে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রনজু মিয়া তার হোটেলে মানসিক ভারসাম্যহীন ও অসহায় মানুষদের বিনামূল্যে খাবার খাওয়ান। তিনি নিজেই খাবার প্রস্তুত করেন এবং পরিবেশন করেন। বাইরের দিক থেকে সাধারণ দেখতে হলেও এই হোটেলটি এখন এলাকার মানুষের কাছে মানবতা ও সহানুভূতির প্রতীক।

হোটেলের মালিক রনজু মিয়া জানান, তিনি ঢাকায় একটি হোটেলে কাজ করার সময় অনেক ভারসাম্যহীন ও অসহায় মানুষকে খাবার না পেয়ে কষ্ট পেতে দেখেছেন। তখন থেকেই তিনি সিদ্ধান্ত নেন যে নিজের হোটেল হলে তিনি তাদের খাওয়াবেন। তিনি বলেন, আজ আমি অসহায় মানুষকে খাওয়াতে পারছি, এটাই আমার শান্তি। যতদিন বেঁচে আছি ততদিন মানুষকে খাওয়াতে যেন পারি, আমার জন্য আপনারা দোয়া করবেন।

এলাকার বাসিন্দা আলমগীর কবির (৫৫) বলেন, যেখানে সবাই নিজেদের স্বার্থের পেছনে ছুটছে, সেখানে রনজু মিয়ার এই উদ্যোগ আমাদের মনে মানবিকতার উজ্জ্বল আলো জ্বালিয়েছে। তার এই অসাধারণ উদ্যোগ শুধু খাবার নয়, শিখিয়েছে সহানুভূতির প্রকৃত অর্থ।

হোটেলের একজন নিয়মিত অতিথি আসাদুল ইসলাম (৫০) বলেন, পাগলা হোটেলে শুধুমাত্র খাবার নয়, মানুষ সেখানে অনুভব করে এক অবর্ণনীয় ভালোবাসা ও সহানুভূতির ছোঁয়া। রনজু মিয়ার এই মানবিক উদ্যোগ সমাজের প্রতি তার গভীর ভালোবাসা ও দায়বদ্ধতার এক চমৎকার উদাহরণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

মানসিক ভারসাম্যহীনদের বিনামূল্যে খাবার খাওয়ায় কুড়িগ্রামের পাগলা হোটেল

Update Time : ০২:৫৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫