০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূস-নুরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

  • Reporter Name
  • Update Time : ০২:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৩০১৮ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

দেশে হামের প্রাদুর্ভাব, টিকা সংকট এবং শিশু মৃত্যুর অভিযোগে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে মামলার আবেদনটি খারিজের আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।

মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ও নুরজাহান বেগম ছাড়াও সাবেক স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান, তৎকালীন বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে আসামি করা হয়।

আবেদনে অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলা, নীতিগত ভুল সিদ্ধান্ত এবং হামের টিকা যথাসময়ে আমদানি না করার কারণে দেশে টিকার সংকট সৃষ্টি হয়। এর ফলে সারাদেশে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু ও হাজার হাজার শিশু ঝুঁকির মুখে পড়ে।

এদিকে গত ২০ মে হামের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে UNICEF-এর বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, হামের টিকা সংকট বিষয়ে তারা তৎকালীন সরকারকে ১০ বার সতর্ক করেছিলেন এবং পাঁচটি পৃথক চিঠি দিয়েছিলেন। তবে তিনি বলেন, টিকা কেনার জন্য অর্থের অভাব ছিল না; বরং ক্রয়সংক্রান্ত জটিলতার কারণেই সরবরাহ সংকট তৈরি হয়েছিল।

সবশেষে আদালত মামলার আবেদনে প্রয়োজনীয় আইনগত উপাদান ও প্রাথমিক ভিত্তি না পাওয়ায় আবেদনটি সরাসরি খারিজ করে দেন।

এ ঘটনায় রাজনৈতিক ও জনস্বাস্থ্য অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হলেও আদালতের এ আদেশের মাধ্যমে আপাতত বিষয়টির আইনি প্রক্রিয়া এখানেই সমাপ্ত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে বাংলাদেশ ফুটবল রেফারি এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূস-নুরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

Update Time : ০২:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬