০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে এবং তার সহযোগী হিসেবে ইজিবাইক চালককে গ্রেফতার করেছে।

ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী চালক গ্রেফতার

ভূরুঙ্গামারীতে গাঁজাসহ আটককৃত নারী এবং উদ্ধারকৃত মাদক। ছবি: দৈনিক সরেজমিন।

গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩ কেজি গাঁজাসহ মাহমুদা বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। একই ঘটনায় তার সহযোগী হিসেবে অটোরিকশা চালককেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পাথরডুবি ইউনিয়ন থেকে আসা একটি অটোরিকশায় ওই নারীকে সন্দেহভাজন হিসেবে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে সুপারি বোঝাই একটি বস্তার ভেতর থেকে সাদা প্যাকেটে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ৩ কেজি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মাহমুদা বেগম ভূরুঙ্গামারী থেকে ঢাকায় মাদক পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এ কাজে সহযোগিতার অভিযোগে অটোরিকশা চালককেও আটক করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে ডিসি’র সাথে যুবদল সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে এবং তার সহযোগী হিসেবে ইজিবাইক চালককে গ্রেফতার করেছে।

ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী চালক গ্রেফতার

Update Time : ১২:২১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬