০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে বুড়িচংয়ে ইউএনও’র ভ্রাম্যমাণ আদালত: কৃষিজমির মাটি কাটায় ড্রাম ট্রাক জব্দ

  • Reporter Name
  • Update Time : ১০:০৬:৫৮ পূর্বাহ্ন, রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৫৪ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মধ্যরাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে মাটিবাহী একটি ১০ চাকার ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন–এর নেতৃত্বে রেল সড়ক সংলগ্ন কৃষিজমিতে এ অভিযান পরিচালিত হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে। পরে ফেলে যাওয়া একটি ড্রাম ট্রাক জব্দ করে থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সীমান্তবর্তী আনন্দপুরসহ আশপাশের এলাকায় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে ইটভাটা ও বিভিন্ন নির্মাণস্থলে সরবরাহ করে আসছিল। এতে একদিকে যেমন জমির উৎপাদনক্ষমতা হ্রাস পাচ্ছে, অন্যদিকে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রতিদিন রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে মাটি কাটা হয় এবং ভোরের আগেই ট্রলি ও ড্রাম ট্রাকের মাধ্যমে তা সরিয়ে নেওয়া হয়। এসব ভারী যানবাহনের চলাচলে এলাকার কাঁচা-পাকা সড়ক ভেঙে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে ধুলাবালি ও শব্দদূষণ।

একই রাতে কালিকাপুর-বুড়িচং সড়কে পৃথক অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সুজন নামের এক মোটরসাইকেল চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

ইউএনও মোঃ তানভীর হোসেন বলেন, “কৃষিজমির মাটি কেটে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

প্রশাসনের এ ধরনের অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এলেও অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত চক্রের স্থায়ীভাবে দমন নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তদন্ত ছাড়া সাংবাদিক গ্রেফতার নয়: বিএমএসএফ চেয়ারম্যান আহমেদ আবু জাফর

মধ্যরাতে বুড়িচংয়ে ইউএনও’র ভ্রাম্যমাণ আদালত: কৃষিজমির মাটি কাটায় ড্রাম ট্রাক জব্দ

Update Time : ১০:০৬:৫৮ পূর্বাহ্ন, রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬