০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে কোচিংয়ে গিয়ে শিশু ধর্ষিত র‍্যাবের হাতে প্রধান আসামী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৩০১৪ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুরের একটি কোচিং সেন্টারে ৯ বছর বয়সী নাবালিকা কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলার প্রেক্ষিতে প্রধান আসামীকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বাদীর দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত শিক্ষক দেলোয়ার হোসেন সাগর বাড়ির পাশেই “মা কোচিং সেন্টার“ নামে একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। ভিকটিম শিশু শিক্ষার্থী ওই কোচিং সেন্টারে পড়াশোনা করতো।

গত রমজান মাসে অভিযুক্তের স্ত্রী তার বাবার বাড়িতে বেড়াতে গেলে দেলোয়ার শিশুটিকে কুপ্রস্তাব দেয়া শুরু করে। একপর্যায়ে ৫ম রোজার দিন দেলোয়ার শিশুটিকে একটি কক্ষে আটকে রেখে গলায় ছুরি ধরে মৃত্যুর ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

ভিকটিম বাড়িতে ফিরে আসলে তাকে কিছুটা অসুস্থ ভাব দেখে তার মা মেয়েকে কি হয়েছে জিজ্ঞাসা করলে সে ভয়ে কোনকিছু বলে না। এজাহারে উল্লেখ করা হয় অভিযুক্ত দেলোয়ার তার স্ত্রী বাবার বাড়ি থেকে ফিরে আসার আগ পর্যন্ত নাবালিকা শিশুটিকে বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।

সর্বশেষ গত ১৯ এপ্রিল ভিকটিমকে কোচিং সেন্টার ঝাড়ু দেওয়ার কথা বলে সময় ক্ষেপণ করায় দেলোয়ার। কোচিং সেন্টারের অন্য শিক্ষার্থীরা চলে গেলে বিকাল আনুমানিক ০৪ টার দিকে পুনরায় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে।

শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন কোচিং সেন্টারে ঢুকলে দেলোয়ার কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে, গত ২২ এপ্রিল ভিকটিমের মা বাদী হয়ে রংপুর জেলার পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯ (ক)(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-২৬। ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে দেলোয়ার হোসেন আত্মগোপনে ছিলো। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় বেশ চাঞ্চলের সৃষ্টি হয়।

পরবর্তীতে থানায় মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে সিপিএসসি র‌্যাব-১৩ রংপুর এবং সিপিএসসি র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ০৬ মে রাত সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন রূপজান টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী রংপুর জেলার পীরগাছা থানাধীন সুন্দর গ্রামের মফিজুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন সাগর (৩৩)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

রংপুরে কোচিংয়ে গিয়ে শিশু ধর্ষিত র‍্যাবের হাতে প্রধান আসামী গ্রেফতার

Update Time : ১২:৫৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬