১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে জেলা যুবদলের নব-গঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও বিশেষ সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:২৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ৩০৩৮ বার পঠিত হয়েছে

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দিনাজপুর জেলা শাখার নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির পরিচিতি ও বিশেষ সভা ৩০ জুলাই-২০২৫ বুধবার দিনাজপুর চেম্বার ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত পরিচিতি ও বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

প্রধান বক্তা ছিলেন রংপুর বিভাগের যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ নাজমুল আলম নাজু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল।

উক্ত অনুষ্ঠানে জেলা যুবদলের আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ রেজাউর রহমান রেজা’র সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল, সাধারন সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপির (স্থগিতকৃত) সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি প্রমুখ।

এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা যুবদলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অভিনেতা থেকে নেতা: থালাপতি বিজয়ের উত্থানে বদলাচ্ছে তামিলনাড়ুর রাজনীতি

দিনাজপুরে জেলা যুবদলের নব-গঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও বিশেষ সভা অনুষ্ঠিত

Update Time : ০৫:২৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫