
আবুল হোসেন বাবলুঃ
রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা সংস্থা ডিবি রবিবার (৩ মে) অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাজহাট থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানা মূলে ২ জন এবং মাদক মামলায় ১ জনসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা রংপুর মহানগরীর তাজহাট থানাধীন কোর্ট ঘাঘটপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে বাদশা মিয়া, একই থানাধীন শেখটারী (শেখপাড়া নোঙ্গরটারী) গ্রামের মৃত আঃ রহমানের ছেলে কোরবান, নগর মীরগঞ্জ মিয়াপাড়া এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে সামছুল হক (৪০)। সামছুল হকের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কোতয়ালী থানা পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার। রংপুর জেলার তারাগঞ্জ থানার অন্তর্ভুক্ত মেনানগর তেলীপাড়া গ্রামের একরামুল হকের ছেলে আনারুল ইসলাম (৩২), মহানগর হাজীরহাট থানাধীন উত্তর উত্তমপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে মহসীন আলী (৪৫), রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন রাধানগর গ্রামের মৃত আঃ হাই এর ছেলে হাবিবুর রহমান (২৮), মহানগর কোতয়ালী থানাধীন পশ্চিম নীলকন্ঠ এলাকার
তোজাম্মেল হকের ছেলে জাহিদুল ইসলাম, একই থানাধীন দেওডোবা পাঠানপাড়া গ্রামের মজিবর রহমান এর ছেলে মোখলেছুর রহমান (৪২) এবং মহানগর নীলকন্ঠ মাস্টার পাড়া মহল্লার রুস্তম আলীর ছেলে জুয়েল হোসেন। এর মধ্যে ৪ জনের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর আওতায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপর ২ জনকে গ্রেফতারি পরোয়ানা মূলে আটক করা হয়েছে।
পরশুরাম থানা পুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার। পরশুরাম থানার অন্তর্ভুক্ত নীলকন্ঠ সোটাপীর মহল্লার আমজাদ হোসেনের ছেলে আদ্দিস হোসেন আদম (২৭), একই এলাকার মৃত শাহজামালের ছেলে মামুন মিয়া (৩৫), মৃত সেকেন্দার আলীর ছেলে হাফিজুল ইসলাম (৩৬), এ অভিযানে মামুন মিয়ার কাছ থেকে ০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
হাজীরহাট থানা পুলিশের অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেট ০১ জন গ্রেফতার। গ্রেফতারকৃত আসামী
হাজীরহাট থানাধীন কোট মন্থনা এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহ আলম (৪৮)।
গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে ০৫ জন।গ্রেফতারকৃতরা রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ইসলামপুর শিমুলপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জিল্লুর রহমান (৪৫) ও তার স্ত্রী মোছাঃ রনি বেগম (৪২), তাজহাট থানাধীন খোর্দতামপাট মোল্লাপাড়া এলাকার মিঠু মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৮) এবং একই থানাধীন লালবাগ কেডিসি রোডের মৃত আঙ্গুর হোসেনের ছেলে শিবু (২৫) এবং রাজ আহম্মেদ @ রাজ (২৩), এই অভিযানে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া ইয়াবা সেবনের অভিযোগে ২ জন মাদক সেবিকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।















