০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ধর্ষণ মামলার আসামি র‌্যাবের হাতে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০১:৫৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৩০০৯ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

এগারো বছর বয়সী এক ৫ম শ্রেণিতে পড়ুয়া নাবালিকা শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বাদীর দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত (০৪ এপ্রিল) সন্ধ্যা অনুমান সাড়ে ছয়টার দিকে শিশু ভিকটিম পাশের বাড়িতে গরুর দুধ আনতে যায়। দুধ নিয়ে ফেরার পথে রিফাত মিয়া নামে এক বখাটে ভিকটিমকে একা পেয়ে মুখ চেপে ধরে পাশের বাঁশঝাড়ে নিয়ে গিয়ে হত্যার ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের চিৎকারে লোকজন এগিয়ে আসলে রিফাত মিয়া পালিয়ে যায়। ঘটনার পর ভিকটিম অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

এই ঘটনায় গত ০৫ এপ্রিল শিশুটির পিতা বাদী হয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় নারী ও শিশু নির্য়াতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন, যার মামলা নং-০৭।

ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলো রিফাত। থানায় মামলার প্রেক্ষিতে আসামি গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা শুরু করে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা এবং র‌্যাব-১১ সদর কোম্পানি নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল (০১ মে) রাত আনুমানিক পৌনে একটার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কায়েমপুর মোল্লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন ভবানীপুর গ্রামের আজাদুল মিয়ার ছেলে রিফাত মিয়া (১৯) কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আমেরিকায় প্রবাসজীবন, দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান—ত্যাগের এক জীবন্ত দৃষ্টান্ত ব্রাহ্মণপাড়ার দানবীর-মোশারফ হোসেন খান চৌধুরী

শিশু ধর্ষণ মামলার আসামি র‌্যাবের হাতে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

Update Time : ০১:৫৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬