
মোঃ শাহজাহান বাশার
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লা মহানগরীতে শুক্রবার বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। টাউন হল মাঠ থেকে শুরু হওয়া র্যালিটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালির আগে অনুষ্ঠিত সভায় মহানগর শিবির সভাপতি হাসান আহমেদ বলেন, “স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের সংগ্রামের ইতিহাস গৌরবময়। জুলাই বিপ্লব ছাত্রশিবিরের রক্তের বিনিময়ে এসেছে। বর্তমান প্রজন্ম জানে কীভাবে স্বৈরাচারী শক্তিকে প্রতিহত করতে হয়।”
র্যালিতে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ও মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর শিবিরের সাবেক সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, মহানগর সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েত এবং অন্যান্য নেতৃবৃন্দ।
কুমিল্লা মহানগর জামায়াতের আমির বলেন, “ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংগঠনিক যাত্রা শুরু করে। এটি নতুন বাংলাদেশে আদর্শ সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে। শতাধিক শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত এই সংগঠন দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”


















