০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে ‘একতারা’ প্রতীকের পক্ষে গণজোয়ার, সুফিবাদী জনতার আস্থার কেন্দ্র শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারী

  • Reporter Name
  • Update Time : ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৬২ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করেছেন বৃহত্তর সুন্নীজোট ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মনোনীত প্রার্থী, সুফিবাদী চিন্তাধারার অনুসারী শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী। নির্বাচনী মাঠে তাঁর সক্রিয় উপস্থিতি ও জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে সুফিবাদী জনতা, দরবারভক্ত এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় গণসংযোগ ও একাধিক পথসভা করেন তিনি। এসব কর্মসূচিতে অংশ নিয়ে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ফটিকছড়ির মানুষ আর আগের মতো ভুল সিদ্ধান্ত নেবে না। তারা এবার ব্যক্তি, আদর্শ ও যোগ্যতাকে প্রাধান্য দিয়ে ভোট দেবে এবং যোগ্য নেতৃত্বের প্রতীক হিসেবে ‘একতারা’ মার্কাকেই বেছে নেবে।

দিনব্যাপী গণসংযোগকালে দক্ষিণ ফটিকছড়ির নানুপুর, শান্তিরহাট বাজার, খিরাম দৌলত মুন্সীরহাট, খিরাম বাজার, আব্দুল্লাহপুর, জাফতনগর, ধর্মপুর আমতলী, রঞ্জু মুন্সি হাট, শ্যমলা হাট, তকিরহাট ও আজাদী বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। পথসভাগুলোতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই তাঁর সঙ্গে করমর্দন করে সমর্থন ও দোয়ার আশ্বাস দেন।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী বলেন, ফটিকছড়ির মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা, বঞ্চনা ও বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে এ অঞ্চল পিছিয়ে রয়েছে। তিনি বলেন, “মানুষ এখন আর কোনো নির্দিষ্ট দলের প্রতীকের মোহে অন্ধ নয়। তারা খুঁজছে সৎ, আদর্শবান ও আল্লাহভীরু নেতৃত্ব, যে নেতৃত্ব মানুষের দুঃখ-কষ্ট বুঝবে এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবে।”

তিনি আরও বলেন, ফটিকছড়িতে যে পরিবর্তনের হাওয়া বইছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। জনগণের এই পরিবর্তনের আকাঙ্ক্ষাই আগামী নির্বাচনে ‘একতারা’ প্রতীকের পক্ষে গণরায় নিশ্চিত করবে ইনশাআল্লাহ। তিনি সুফিবাদী আদর্শের কথা তুলে ধরে বলেন, মানবতা, ন্যায়বিচার ও নৈতিকতার রাজনীতিই তাঁর মূল লক্ষ্য।

নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি। সকল প্রার্থীর জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করে একটি উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা প্রশাসনের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।

গণসংযোগ ও পথসভাগুলোতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন মাসুম, সাফায়েতুল ইসলাম, হাসানুল করিম মানিক, সৈয়দ হাসান জামাল উদ্দিন, আলী হোসেন জিসানসহ বৃহত্তর সুন্নীজোট ও বাংলাদেশ সুপ্রিম পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী। তাঁরা সবাই নির্বাচনে ‘একতারা’ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুফিবাদী আদর্শ, দরবারভিত্তিক অনুসারী এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কারণে শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী ফটিকছড়ি আসনে একজন আলোচিত ও সম্ভাবনাময় প্রার্থী হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফটিকছড়িতে ‘একতারা’ প্রতীকের পক্ষে গণজোয়ার, সুফিবাদী জনতার আস্থার কেন্দ্র শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারী

Update Time : ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬