
রংপুর-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ কাদেরের লাঙ্গল প্রতীকের পক্ষে পৃথক পৃথক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে রংপুর নগরীর সেনপাড়াস্থ লাঙ্গল ভবনে জাতীয় পার্টি রংপুর মহানগর ও সদর উপজেলা কমিটির উদ্যোগে এসব কর্মী সভা অনুষ্ঠিত হয়।জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সহ-সভাপতি হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম, রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাসুদ নবী মুন্না, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন লিটন এবং সদস্য সচিব মাসুদার রহমান মিলনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তারা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।














