০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ডিবি’র অভিযানে ESkuf সহ নারী মাদক কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৬:২১ অপরাহ্ন, রোববার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৫৮ বার পঠিত হয়েছে

রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি’র) অফিসার ও সঙ্গীয় ফোর্সের একটি আভিযানিক টিম ৭ ফেব্রুয়ারী রাতে গঙ্গাচড়া মডেল থানাধীন এলাকার বড়রুপাই গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়।

এ সময় বাড়ির গেটে পৌছামাত্র ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন মহিলা ও একজন পুরুষ পালানোর চেষ্টাকালে নারী কনস্টেবলের সহায়তায় মাদক কারবারি মোছাঃ মোর্শেদা বেগম (৫০) কে আটক করতে সক্ষম হয় ডিবি টিম। অপর একজন মাদক কারবারি পালিয়ে যায়। আটককৃত মাদক কারবারি মোর্শেদা বেগম ০৮নং মর্ণেয়া ইউনিয়নের বড়রুপাই গ্রামের মৃত নুর আলমের স্ত্রী।

পরবর্তীতে মোর্শেদা বেগমের দেয়া তথ্য মতে গোয়াল ঘর ও শয়ন কক্ষ থেকে বিশেষ কায়দায় রক্ষিত সর্ব মোট ১৪৭ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য কোডিন যুক্ত ESkuf DX উদ্ধার করে জব্দ করে পুলিশ। এ সংক্রান্তে মাদক আইনে একটি মামলা রুজু করে জব্দকৃত আলামত সহ মাদক কারবারিকে গঙ্গাচড়া থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

রংপুরে ডিবি’র অভিযানে ESkuf সহ নারী মাদক কারবারি আটক

Update Time : ০৭:৫৬:২১ অপরাহ্ন, রোববার, ৮ ফেব্রুয়ারি ২০২৬