০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের অভিযানে কষ্টি পাথরের মা ও শিশু প্রতিকৃতি মূর্তি উদ্ধার গ্রেফতার-৩

  • Reporter Name
  • Update Time : ০৪:২২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০২৩ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে

জানানো হয়, বুধবার ০৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা আনুমানিক সোয়া সাতটার দিকে র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন কাটাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে গোয়াল ঘরের ভিতর থেকে ১টি ৩৭ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি (মা ও শিশু প্রতিকৃতি) উদ্ধার সহ ৩ জন চোরাকারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক মূল্য ১,৫০,০০,০০০ (এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা)।

ধৃত চোরাকারবারীরা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন ১নং কাটাবাড়ী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান @ সুজা (৩৫), একই গ্রামের আঃ কুদ্দুস এর ছেলে গোলাম ফিরোজ লিটন (৩০) এবং নীলফামারী জেলার সৈয়দপুর থানার অন্তর্ভুক্ত লক্ষ্মনপুর বাড়াইশাল পাড়া গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আরপিএমপি’র অভিযানে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার-২

র‍্যাবের অভিযানে কষ্টি পাথরের মা ও শিশু প্রতিকৃতি মূর্তি উদ্ধার গ্রেফতার-৩

Update Time : ০৪:২২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫