০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টিআার-কাবিখা প্রকল্পের ৩১ লক্ষ টাকা আত্মসাতকারী র‍্যাবের হাতে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৩:২৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
  • ৩০৮৪ বার পঠিত হয়েছে

নীলফামারীর ডিমলায় টিআার- কাবিখা প্রকল্পের প্রায় ৩১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে থানায় মামলা। র‍্যাব-১৩’র অভিযানে প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তার অফিস সহকারী গ্রেফতার।

বাদীর দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে জানানো হয়, নীলফামারী জেলার ডিমলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সহকারী মশিউর রহমান ডিমলা উপজেলা হিসাব রক্ষণ অফিস হতে পাশ হওয়া বিল
চেয়ারম্যানগণের স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংক পিএলসি, ডিমলা শাখা থেকে ২৪ ডিসেম্বর এবং ২৮ ডিসেম্বর দুই ধাপে মোট ৩০ লক্ষ ৮৩ হাজার ৫০০ টাকা উত্তোলন করে।
উত্তোলনকৃত টাকা অফিসে জমা না দিয়ে সমস্ত টাকা আত্মসাত করে।
এ ঘটনায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে নীলফামারী জেলার ডিমলা থানায় প্রতারণা করে অর্থ আত্মসাৎ করার মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৯,তাং ২৯/১২/২০২৫ খ্রিঃ, ধারা-৪০৬/ ৪২০/৪৬৭/৪০৮/৩৪ পেনাল কোড।
ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলো প্রতারণাকারী মূলহোতা মশিউর রহমান।

থানায় মামলার প্রেক্ষিতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আসামী গ্রেফতারে ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব। তদন্তের একপর্যায়ে র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ও র‌্যাব-১৩ সদর কোম্পানী, রংপুর এর যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে
উল্লেখিত পলাতক আসামীকে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন সিও বাজার এলাকার জনৈক মামুনুর রশিদ এর বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী মশিউর রহমান (৪০) দিনাজপুর জেলার বিরল থানাধীন বৈদ্যনাথপুর গ্রামের
মতিউর রহমানের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আবারও বাড়লো পেট্রোল-অকটেনের দাম, লিটারে ৫ টাকা বৃদ্ধি

টিআার-কাবিখা প্রকল্পের ৩১ লক্ষ টাকা আত্মসাতকারী র‍্যাবের হাতে গ্রেফতার

Update Time : ০৩:২৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬