০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় ভিজিডি কার্ডে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১০:১৪:০৯ অপরাহ্ন, রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০২৫ বার পঠিত হয়েছে

সাগর আহমেদ জজ, (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নে ভিজিডি কার্ড প্রদানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পূর্বধলা উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধনে এই অভিযোগ করেন ভুক্তভোগীরা।

বিশকাকুনী ইউনিয়নের সর্বস্তরের জনতার আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে হতদরিদ্র আছিয়া, জহুরা, কমলা, ফুলবানু, জরিনা খাতুন, মাজেদাসহ এলাকার দরিদ্র নারীরা জানান, ইউনিয়নের চেয়ারম্যান আল আমিন পাঁচ থেকে আট হাজার টাকার বিনিময়ে ভিজিডি কার্ড প্রদান করছেন। যারা টাকা দিচ্ছে তাদের নামেই কার্ড হচ্ছে। যারা কার্ড নিচ্ছে তারা অধিকাংশই গ্রামের অবস্থাপন্ন ব্যক্তি।

মানববন্ধনে উপস্থিত বিশকাকুনীর বাসিন্দা জুবায়ের হোসেন সুজন বলেন, বিশকাকুনী ইউনিয়নে ব্যাপকভাবে লুটপাট হচ্ছে। দরিদ্র ব্যক্তিদের প্রাপ্য সরকারি সহায়তার কার্ড ধনীদের দেওয়া হচ্ছে। যার যার কাছ থেকে যেমন পারছে টাকা নিচ্ছে।

উপস্থিত আরেক ব্যক্তি বলেন, বিশকাকুনী ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের আত্মীয়স্বজনদের সরকারি সহায়তা কার্ড দেওয়া হচ্ছে। চেয়ারম্যান ও মেম্বারদের আত্মীয়দের একাধিক করে কার্ড দেওয়া হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পূর্বধলার উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে জমা দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরের গঙ্গাচড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

পূর্বধলায় ভিজিডি কার্ডে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

Update Time : ১০:১৪:০৯ অপরাহ্ন, রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫