০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে যাত্রী চাউনি নির্মাণের নামে খাল ভরাটের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০২১ বার পঠিত হয়েছে

মো.রিয়াজুল সোহাগ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী পৌরসভার সোনাপুরে খাল ভরাট করে যাত্রী চাউনি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সোনাপুর বাজারের ব্যবসায়ীরা সোনাপুর-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে এ মানববন্ধন করেন।

ব্যবসায়ীরা জানান, ২০১৯ সালে খাল খননের কথা বলে সোনাপুর জিরো পয়েন্ট থেকে পূর্ব-দক্ষিণ দিকে শতাধিক দোকান ভেঙে দেয় জেলা প্রশাসন। বৃহত্তর স্বার্থে তারা এতে সহযোগিতা করলেও পরে খালি জায়গাগুলো বেদখল হতে থাকে।

তাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে বালি ফেলে খাল ভরাট করে নোয়াখালী পৌরসভা যাত্রী চাউনি নির্মাণ করছে। এতে সচিবসহ পৌরসভার একটি অসাধু চক্র নতুন করে জায়গা দখলের পাঁয়তারা করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন না করে নতুন দখলদারিত্ব বন্ধের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল, সোনাপুর কলেজ ছাত্র সংসদের জিএস আব্দুজ্জাহের হারুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গিয়াস উদ্দিন মিহির ও ইফতেখার হোসেন ইফতু প্রমুখ।

তবে অভিযোগ অস্বীকার করে নোয়াখালী পৌরসভার সচিব মো. আলাউদ্দিন বলেন, “ব্যবসায়ীদের অভিযোগ সত্য নয়। সোনাপুর জিরো পয়েন্টে খালপাড়ে জনস্বার্থে যাত্রী চাউনি নির্মাণ করছে পৌরসভা।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার আটক

নোয়াখালীতে যাত্রী চাউনি নির্মাণের নামে খাল ভরাটের অভিযোগ

Update Time : ০৫:৫৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫