১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন: আশুলিয়ায় হত্যাসহ ৯ মামলার পলাতক আসামিকে বাঁচাতে পুলিশের ‘নাটকীয়তা’র অভিযোগ, এলাকাবাসীর তীব্র বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০২:০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৩০৩৩ বার পঠিত হয়েছে

মোঃ শান্ত খান, বিশেষ প্রতিনিধি: হত্যাসহ ৯টি মামলার এজাহারনামীয় আসামি ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আইয়ুব আলী সিকদার ওরফে কিলার শিকদারকে হত্যা মামলার পরিবর্তে চাঁদাবাজির মতো লঘু মামলায় আদালতে প্রেরণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আশুলিয়া।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায়  আশুলিয়া থানা ফটকের সামনে ‘জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স’ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আইয়ুব আলী সিকদারের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ভূমি দখলসহ মোট নয়টি গুরুতর মামলা রয়েছে। কিন্তু পুলিশ রহস্যজনকভাবে হত্যাসহ অন্যান্য গুরুতর অভিযোগ বাদ দিয়ে কেবল চাঁদাবাজির মামলায় তাকে আদালতে প্রেরণ করেছে। তাদের দাবি, এটি একজন প্রভাবশালী অপরাধীকে রক্ষার অপচেষ্টা এবং বিচার প্রক্রিয়া ভণ্ডুল করার গভীর ষড়যন্ত্র।

কর্মসূচিতে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স ঢাকা জেলা উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ ওয়ালিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স ঢাকা জেলা উত্তর শাখার আহবায়ক মুহাম্মদ মারুফ ইসলাম তামিম, জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স ঢাকা জেলা উত্তর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম শুভ প্রমুখ।

বক্তারা সতর্ক করে বলেন,“আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইয়ুব আলী সিকদারকে জামিনের আগেই জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার না দেখানো হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

তারা একই সঙ্গে আশুলিয়া থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহার ও শাস্তির আওতায় আনারও দাবি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন—জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স ঢাকা জেলা উত্তর শাখার
যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, ফয়সাল হোসেন ফাল্গুন, মুহাম্মদ আল কাফিসহ অর্ধ শতাধিক নেতাকর্মী। আয়োজনে সংহতি জানান আপ বাংলাদেশ, ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আগামী কর্মসূচিতে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স এর সঙ্গে  মাঠে থাকার ঘোষণা দেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‍্যাবের অভিযানে ভুট্টার খড়ির মধ্য থেকে মিললো গাঁজা গ্রেফতার-৩

আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন: আশুলিয়ায় হত্যাসহ ৯ মামলার পলাতক আসামিকে বাঁচাতে পুলিশের ‘নাটকীয়তা’র অভিযোগ, এলাকাবাসীর তীব্র বিক্ষোভ

Update Time : ০২:০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫