০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

  • Reporter Name
  • Update Time : ০৩:২৯:৫১ অপরাহ্ন, রোববার, ৩ মে ২০২৬
  • ৩০০০ বার পঠিত হয়েছে

মিঠাপুকুর প্রতিনিধি:

রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি ও দৈনিক দিনকাল-এর রংপুর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেকের সঙ্গে কাস্টমস কমিশনারের অসৌজন্যমূলক আচরণ এবং মিঠাপুকুর প্রেসক্লাবের দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মিঠাপুকুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন সমাবেশ করছে সাংবাদিকরা। রোববার (০৩মে) সকাল ১১টায় মিঠাপুকুর প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালনকালে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমান সাংবাদিক সালেকুজ্জামান সালেকের সঙ্গে চরম ধৃষ্টতাপূর্ণ ও লাঞ্ছনাকর আচরণ করেছেন। যা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। বক্তারা অবিলম্বে অভিযুক্ত কমিশনারের অপসারণ দাবি করেন।

একই সঙ্গে সমাবেশে মিঠাপুকুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান মন্ডল ও ধর্ম বিষয়ক সম্পাদক সুলতান মারজানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘মিথ্যা উল্লেখ করে অনতিবিলম্বে তা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। লাঞ্ছনা ও হয়রানি বন্ধ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ শাদী সরকার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রিপুল-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী শেখ রেজওয়ান, পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম মিলন, রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মিলন ও সদস্য আবু রায়হান, মিঠাপুকুর প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান ও প্রদীপ কুমার গোস্বামী। এছাড়াও বক্তব্য রাখেন, মিঠাপুকুর মানবাধিকার কমিশনের সভাপতি আশিকুর রহমান এবং সাংবাদিক শিল্পী আক্তার।

মানববন্ধনে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে সাংবাদিকদের এই যৌক্তিক দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। এসময় সাংবাদিক নেতারা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা নাহলে রংপুর জেলা এবং উপজেলা থেকে ভবিষ্যতে কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে হুশিয়ারি দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Update Time : ০৩:২৯:৫১ অপরাহ্ন, রোববার, ৩ মে ২০২৬