০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাব-১৩’র হাতে ফেন্সিডিল ডিএক্স নামে নতুন মাদকসহ নারী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০২:১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৩০০৫ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

সচরাচর যেসব নেশা জাতীয় সিরাপ ধরা পড়ে এর মধ্যে পরিচিত রয়েছে, ফেন্সিডিল, ফেন্সিগ্রীপ, ফেয়ারডিল, এমকেডিল, এস্কাফ, আরসি কাফ+, এস্কাফ ডিএক্স। তবে এবার র‍্যাবের হাতে ধরা পরলো নতুন নামে একটি মাদকদ্রব্য ফেন্সিডিল ডিএক্স সিরাপ।

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল(৩০ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর ইউনিয়নেরর অন্তর্গত ৭নং ওয়ার্ডস্থ খামারভাতি গ্রামে অভিযান চালায়।

এ সময় এক নারী মাদক ব্যবসায়ীর বাড়ির উঠােন থেকে ৫৯ বোতল ফেন্সিডিল ডিএক্স এবং ২ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

ধৃত মাদক কারবারি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অন্তর্ভুক্ত খামারভাতি গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী মোছাঃ মিনারা খাতুন (৪৫)। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আমেরিকায় প্রবাসজীবন, দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান—ত্যাগের এক জীবন্ত দৃষ্টান্ত ব্রাহ্মণপাড়ার দানবীর-মোশারফ হোসেন খান চৌধুরী

র‍্যাব-১৩’র হাতে ফেন্সিডিল ডিএক্স নামে নতুন মাদকসহ নারী গ্রেফতার

Update Time : ০২:১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬