১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে গফরগাঁওয়ে জামে মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • Reporter Name
  • Update Time : ১০:২৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৫০ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়ীয়া মধ্যপাড়া এলাকায় একটি জামে মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও মসজিদের ভেতরের আসবাবপত্র ও স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক ৩টার দিকে বারবাড়ীয়া মধ্যপাড়া জামে মসজিদে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা মসজিদের চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়া ও শিখা দেখতে পেয়ে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। একই সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর গফরগাঁও ইউনিটের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মসজিদের ভেতরের বৈদ্যুতিক সরঞ্জাম, মাইকিং সিস্টেম, ফ্যান, কার্পেটসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। মসজিদের অবকাঠামোরও আংশিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। মুসল্লিরা জানান, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এদিকে স্থানীয় মুসল্লিরা মসজিদ পুনর্গঠনের জন্য সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তদন্ত ছাড়া সাংবাদিক গ্রেফতার নয়: বিএমএসএফ চেয়ারম্যান আহমেদ আবু জাফর

গভীর রাতে গফরগাঁওয়ে জামে মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড

Update Time : ১০:২৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬