০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-৫’র অভিযানে হেরোইন উদ্ধার সহ গ্রেফতার-১

  • Reporter Name
  • Update Time : ১১:৩৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৩০৩২ বার পঠিত হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে নিজ বাড়ি থেকে ২০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ সিপিসি-১।

গ্রেফতারকৃত মাদক কারবারি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের এবরান আলীর ছেলে আলী হোসেন (২৩)।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়

র‌্যাব-৫ রাজশাহী সিপিসি-১ এর একটি আভিযানিক দল নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে গত ৭ মার্চ ৮ মার্চ রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় টহল ও মাদক বিরোধী অভিযান চালায়।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের আলী হোসেন বাড়িতে অবৈধ হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ওই বাড়িতে অভিযান চালিয়ে মাদক কারবারি আলী হোসেনকে আটক করতে সক্ষম হয়।

এ সময় তার হেফাজতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে দুটি স্বচ্ছ পলিথিন প্যাকেটে রাখা ২০০ গ্রাম বাদামী রঙের হেরোইন উদ্ধার করে র‍্যাব। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণে সাইফুল হাসানকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ HSC-৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছা

র‌্যাব-৫’র অভিযানে হেরোইন উদ্ধার সহ গ্রেফতার-১

Update Time : ১১:৩৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬