০৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মিনি ষ্টেডিয়ামে নারী দিবসে ওমেন্স ফুটবল ডে আয়োজন

  • Reporter Name
  • Update Time : ০৮:২০:২৭ অপরাহ্ন, রোববার, ৮ মার্চ ২০২৬
  • ৩০২৭ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রংপুরের প্রত্যন্ত এলাকার নারী ফুটবলাদের নিয়ে ওমেন্স ফুটবল ডে এর আয়োজন করে এএফসি ও ফুটবল ফেডারেশন। এছাড়াও নারী ফুটবলারদের নিয়ে বয়স ভিত্তিক ফান গেমের আয়োজন করে সদ্যপুস্কুরনী যুব স্পোটিং ক্লাব।

রোববার (৮মার্চ) দুপুরে সদর উপজেলার সদ্যপুস্কুরনী মিনি ষ্টেডিয়ামে আয়োজনের শুরুতেই বয়স ভিত্তিক খেলার উদ্বোধন করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও হেড অফ ডেলিগেশন মঞ্জুর আহমেদ আজাদ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, রংপুরে মহিলা ফুটবলের আতুর ঘর হলো সদ্যপুস্কুরনী। সেখানে এরকম আয়োজন আমাদের রংপুরকে গর্বিত করেছে। এই আয়োজনের মাধ্যমে এই অঞ্চলের মহিলা ফুটবল আরো এগিয়ে যাবে। কেননা আমাদের মূল লক্ষ্য হলো নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা। সেই লক্ষ্য নিয়েই ক্লাব ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন একসঙ্গে কাজ করে যাচ্ছে।

সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাবের সিও জহির আলম নয়ন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই ক্লাবকে ঘিরে কাজ করে যাচ্ছি। এবারের লিগে আমাদের মেয়েরা ভালো পারফরম্যান্স করেছে। আগামী মৌসুমে আরও আধুনিক ও দক্ষ খেলোয়াড় নিয়ে দল গঠনের চেষ্টা থাকবে।”

সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাবের ম্যানেজার মিলন মিয়া বলেন, “নারী ফুটবলের উন্নয়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ তৃণমূল পর্যায়ের মেয়েদের নিয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। আজকের আয়োজনটি নারী ফুটবলারদের জন্য একটি প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি করেছে।” ক্লাবের উপদেষ্টা হারুন উর রশিদ বলেন, “আমরা মেয়েদের পাশে আছি এবং ক্লাবকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে ভবিষ্যতে শক্তিশালী খেলোয়াড়ের একটি সমৃদ্ধ পাইপলাইন তৈরি হয়।”

অনুষ্ঠানে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব সিও মুহাম্মদ জহির আলম নয়ন, রংপুর মহানগর যুবদল সদস্য মামুন পারভেজ, সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাব উপদেষ্টা হারুন উর রশিদ, সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাব ম্যানেজার মিলন মিয়া, হেড কোচ শামীম খান মিসকিন, মিডিয়া অফিসার সানি, সহকারী কোচ রানু উপস্থিত ছিলেন। সবশেষে ক্লাবের বিভিন্ন বয়সের নারী ফুটবলারদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য রংপুরের পালিচড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজনে প্রায় ১৩০ জন নারী খেলোয়াড় অংশগ্রহণ করেন। নারী ফুটবলের প্রসার এবং তৃণমূল পর্যায়ে নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষেই এই আয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণে সাইফুল হাসানকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ HSC-৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছা

রংপুর মিনি ষ্টেডিয়ামে নারী দিবসে ওমেন্স ফুটবল ডে আয়োজন

Update Time : ০৮:২০:২৭ অপরাহ্ন, রোববার, ৮ মার্চ ২০২৬