০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩ ও ভোক্তার যৌথ ভ্রাম্যমান আদালতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১২:৩২:২৭ অপরাহ্ন, রোববার, ১ মার্চ ২০২৬
  • ৩০৩৬ বার পঠিত হয়েছে

র‌্যাব-১৩ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা সদরে যৌথ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২টি প্রতিষ্ঠানকে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

শনিবার ২৮ ফেব্রুয়ারী র‌্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা সদর থানাধীন বাজারে দুপুর থেকে বিকাল পর্যন্ত যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অপরাধে নূরানী ফুডসকে ৫০ হাজার এবং একই অপরাধে নিউ বিসমিল্লাহ ফুডসকে ২ লক্ষ টাকা সহ সর্বমোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রংপুরে নবনিযুক্ত পুলিশ সুপার

র‌্যাব-১৩ ও ভোক্তার যৌথ ভ্রাম্যমান আদালতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

Update Time : ১২:৩২:২৭ অপরাহ্ন, রোববার, ১ মার্চ ২০২৬