র্যাব-১৩ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা সদরে যৌথ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২টি প্রতিষ্ঠানকে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
শনিবার ২৮ ফেব্রুয়ারী র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা সদর থানাধীন বাজারে দুপুর থেকে বিকাল পর্যন্ত যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অপরাধে নূরানী ফুডসকে ৫০ হাজার এবং একই অপরাধে নিউ বিসমিল্লাহ ফুডসকে ২ লক্ষ টাকা সহ সর্বমোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে।