০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারদর নিয়ন্ত্রণে রংপুরে ভোক্তার অভিযান ছয় দোকানিকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৫২ বার পঠিত হয়েছে

বুধবার ২৫ ফেব্রুয়ারী রংপুর সিটি বাজারে বাজারদর নিয়ন্ত্রণের লক্ষ্যে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফলের দোকান ও কাঁচা মালের দোকানগুলোতে অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে সহযোগিতা করেছে পুলিশ,র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে অংশ নেন।

অভিযানকালে ফলমূলের বাজার ও মুরগির বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যাচাই করা হয়। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ৬টি দোকানকে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। তিনি জানান, বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি, অতিরিক্ত মুনাফা আদায়, কালোবাজারি ও নকল পণ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানকালে সকল পণ্যে নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন ও ক্রেতাদের কাছে সঠিক দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে ভোক্তাদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‍্যাবের অভিযানে ডাকাতি মামলার প্রধান পলাতক আসামী গ্রেফতার

বাজারদর নিয়ন্ত্রণে রংপুরে ভোক্তার অভিযান ছয় দোকানিকে জরিমানা

Update Time : ০৯:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬