০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৯:২৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৪২ বার পঠিত হয়েছে

ভেজালমুক্ত পরিমাপে সঠিকতা, পণ্যের মোড়কজাতকরণ ও পণ্যের মান নিয়ন্ত্রণ এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে বিএসটিআই ও জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এতে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

পবিত্র রমজান মাসে ভেজালমুক্ত পণ্য, পরিমাপে সঠিকতা ও পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের লক্ষে ২০ ফেব্রুয়ারী বগুড়া জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয় এর সমন্বয়ে বগুড়া সদর উপজেলায় ১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

উক্ত মোবাইল কোর্টে বগুড়া সদরের ফতেহ আলী বাজারে নরেশ জয়সওয়াল সবজি ঘরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর সংশ্লিষ্ট ধারায় ৫০০ টাকা, মামুন সবজি ঘরকে ১০০০ টাকা, বউ বাজারের রঞ্জু গোস্ত বিতানকে ১০০০ টাকা, মুরগি ব্যবসায়ী নুরুল ইসলামকে ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও রাজু সবজি বিতানের দাড়িপাল্লা জব্দ করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন, বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ্ সাবিনা ইয়াসমিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহজালাল। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, বিএসটিআই বগুড়া জেলার আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌঃ প্রান্তজিত সরকার ও ফিল্ড অফিসার (সিএম) শাহানূর হোসেন খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‌্যাব-১৩’র অভিযানে চকো প্লাস ও এস্কাফসহ এক নারী গ্রেফতার

বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

Update Time : ০৯:২৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬