০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে কাঞ্চন পৌরসভায় ১২ বছরের শিশুকে ধর্ষণ

  • Reporter Name
  • Update Time : ১২:৫৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৪৫ বার পঠিত হয়েছে

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতি নিধি: রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাব নরাবোটেক এলাকায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫০ বছর বয়সী দুই প্রবীণ ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন ছানায়োর ও নুরু (৫০)।
ভুক্তভোগী শিশুন নাম নদী (১২) পিতা নবী হোসেন, একই এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার পর শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, কিছু অসাধু ব্যক্তি টাকার বিনিময়ে বিষয়টি সমঝোতার মাধ্যমে মীমাংসার চেষ্টা করছে। এতে ন্যায়বিচার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
সচেতন নাগরিকরা দাবি জানিয়েছেন, অভিযুক্ত ছানায়োর ও নুরুকে দ্রুত পুলিশ হেফাজতে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি যারা অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধেও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি সাবজেল জানান, “এ বিষয়ে আমরা কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো প্রকার আপস নয়—দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাফা ফাউন্ডেশনের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে কাঞ্চন পৌরসভায় ১২ বছরের শিশুকে ধর্ষণ

Update Time : ১২:৫৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬