০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মাদকের বড় চালান উদ্ধারে ডিএনসি’র ঝটিকা অভিযান; সীমান্ত জেলাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানে প্রশাসন।

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র সফল অভিযান; ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : ১২:৪১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৪২ বার পঠিত হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর জেলা কার্যালয় অধীনে গতকাল ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত সদর মডেল থানাধীন শিমুলতলা বালুচর গ্রাম এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা বালুচর এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে মোঃ নুরুল ইসলাম ওরফে বুধু মন্ডল (৬০) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। ডিএনসির পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদক নির্মূলে অধিদপ্তরের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‌্যাব-১৩’র অভিযানে চকো প্লাস ও এস্কাফসহ এক নারী গ্রেফতার

মাদকের বড় চালান উদ্ধারে ডিএনসি’র ঝটিকা অভিযান; সীমান্ত জেলাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানে প্রশাসন।

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র সফল অভিযান; ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

Update Time : ১২:৪১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬