১০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে প্রশাসন; তদন্ত কমিটির মুখোমুখি হতে হবে অভিযুক্ত কর্মচারীকে।

প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক প্রস্তাবের অভিযোগ; তদন্ত ২৫ ফেব্রুয়ারি

  • Reporter Name
  • Update Time : ১২:২০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৪০ বার পঠিত হয়েছে

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হাবিবুর রহমানের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব এবং ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব তাপসী রাবেয়া এবং নেফড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ আশরাফুল আলম মিয়া লিখিতভাবে অভিযোগ দাখিল করেন বলে জানা গেছে। অভিযোগে অভিযুক্ত হাবিবুর রহমানের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়মের বিষয় উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে অভিযোগটি যাচাই-বাছাইয়ের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১টায় উপজেলা শিক্ষা অফিস, উলিপুর, কুড়িগ্রামে আনুষ্ঠানিক তদন্ত অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তে অভিযোগকারী ও অভিযুক্ত উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য অবহিত করা হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় শিক্ষা মহলে আলোচনা সৃষ্টি হয়েছে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরের নবাগত ডিসি’র সাথে রামবা’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে প্রশাসন; তদন্ত কমিটির মুখোমুখি হতে হবে অভিযুক্ত কর্মচারীকে।

প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক প্রস্তাবের অভিযোগ; তদন্ত ২৫ ফেব্রুয়ারি

Update Time : ১২:২০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬