০৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৭০ জন বাংলাদেশি জেলেকে ফেরত দিচ্ছে আরাকান আর্মি

  • Reporter Name
  • Update Time : ১০:৪২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৪৭ বার পঠিত হয়েছে

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকা থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া অন্তত ৭০ জন বাংলাদেশি জেলেকে ফেরত দিতে সম্মত হয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

এসব জেলেকে ফেরত আনতে বর্ডার গার্ড বাংলাদেশের একটি প্রতিনিধিদল সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফের জালিয়া পাড়া ঘাট থেকে নাফ নদীর শূণ্য রেখার উদ্দেশ্যে রওনা দেন।

বিজিবি’র রামু সেক্টর কমান্ডার কর্ণেল মহি উদ্দিন আহমেদ জানান, জেলেদের মধ্যে অন্তত ৭০ জনকে ফেরত দিতে সম্মত হয়েছে আরাকান আর্মি। নাফ নদীর শূণ্য রেখায় তাদের হস্তান্তর করা হবে। দেশে ফেরত আনার পর বিস্তারিত তথ্য জানানো হবে।

নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকায় মাছ ধরার সময় বিভিন্ন অভিযানে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জন জেলে এখনো আরাকান আর্মির হেফাজতে রয়েছে। তাদের মধ্যে কিছু রোহিঙ্গা থাকলেও অধিকাংশই বাংলাদেশি নাগরিক বলে জানায় বিজিবি কর্তৃপক্ষ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাফা ফাউন্ডেশনের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

৭০ জন বাংলাদেশি জেলেকে ফেরত দিচ্ছে আরাকান আর্মি

Update Time : ১০:৪২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬