০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ১ জন গুরুতর আহত, সাবেক সেনা সদস্য নিহত।

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
  • ৩০৪৫ বার পঠিত হয়েছে

কুড়িগ্রাম শহরের তারামন বিবি মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ বুধবার ১৪ জানুয়ারি সকাল আনুমানিক ১১ঘটিকার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলার পাড় এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সুত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে শহরের দিকে আসার সময় তারামন বিবি মোড়ে পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের নিচে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার আটক

কুড়িগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ১ জন গুরুতর আহত, সাবেক সেনা সদস্য নিহত।

Update Time : ০৭:৪৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬