০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে স্ত্রীকে আনতে গিয়ে নির্যাতনের শিকার হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে; এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতন, ভূরুঙ্গামারীতে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে রুবেল মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের ছেলে।

জানা গেছে, শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, রুবেলের সঙ্গে তার স্ত্রী জেসমিন বেগমের মধ্যে কিছুদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল সন্ধ্যায় তিনি স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে যান। অভিযোগ রয়েছে, সেখানে পৌঁছানোর পর জেসমিন বেগম, তার বড় ভাই মিজানুর রহমান এবং আরও কয়েকজন মিলে রুবেলের হাত-পা বেঁধে নির্মমভাবে মারধর করেন।

পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রুবেলের স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত স্ত্রী জেসমিন বেগম, তার ভাইসহ সংশ্লিষ্টরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

রুবেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় নিহতের পরিবার শনিবার দুপুরে ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে (মামলা নং-২৫)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণে সাইফুল হাসানকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ HSC-৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে স্ত্রীকে আনতে গিয়ে নির্যাতনের শিকার হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে; এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতন, ভূরুঙ্গামারীতে যুবকের মৃত্যু

Update Time : ১২:১৮:১৫ পূর্বাহ্ন, রোববার, ২৬ এপ্রিল ২০২৬