০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক খন্দকার শাহ মাইনুল বিল্টুর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিএনপি নেতা খন্দকার শাহ মাইনুল বিল্টুর সুস্থতার জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎‎ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সংগ্রামী সভাপতি খন্দকার শাহ মাইনুল বিল্টুর দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎‎
‎আজ (৩ মার্চ) মঙ্গলবার মাগরিবের সময় ব্যাংক কলোনি এলাকায় বিএনপির কার্যালয়ে এ আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সাভার থানা শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী রফিকুল ইসলাম নোমানের নেতৃত্বে থানা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদল-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

‎ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নির্দেশনায় আয়োজনটি সম্পন্ন হয়।
‎‎এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ৪ নং সহসভাপতি নাঈম ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেলসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
‎‎সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী  রফিকুল ইসলাম নোমান বলেন,বিএনপি নেতা খন্দকার শাহ মাইনুল বিল্টু শুধু একজন অভিজ্ঞ নেতা নন, তিনি আমাদের দুঃসময়ের নেতা, যিনি দলের জন্য সবসময় আগে এগিয়ে আসেন। মাঠের নেতা হিসেবেও তিনি অত্যন্ত পরিশ্রমী ও অনুপ্রেরণার উৎস। তাঁর সুস্থতা আমাদের জন্য সবচেয়ে বড় কামনা। মহান আল্লাহর দরবারে আমরা দোয়া করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন এবং আগের মতো দলকে শক্তিশালী নেতৃত্ব দিতে সক্ষম হোন। আমরা তাঁর পাশে সবসময় থাকব।
‎‎‎অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃবৃন্দ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজনৈতিক ছত্রছায়ায় লাটুয়ার বাজার: দরপত্রহীন হাটে কোটি টাকার রাজস্ব ঝুঁকিতে

বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক খন্দকার শাহ মাইনুল বিল্টুর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিএনপি নেতা খন্দকার শাহ মাইনুল বিল্টুর সুস্থতার জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০২:৫২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬