০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গার সীমান্তে ফসলের মাঠে ল্যান্ড মাইন সদৃশ বস্তু ঘিরে ব্যাপক চাঞ্চল্য; নিরাপত্তার স্বার্থে এলাকা ঘিরে রেখে উদ্ধার অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী।

চুয়াডাঙ্গায় ফসলের মাঠে ল্যান্ড মাইন সদৃশ বস্তু, উদ্ধার কাজ করেছে যৌথবাহিনী

চুয়াডাঙ্গায় উদ্ধারকৃত ল্যান্ডমাইন সদৃশ বস্তু। ছবি: দৈনিক সরেজমিন।

চুয়াডাঙ্গায় ফসলের মাঠে জমি চাষ করতে গিয়ে ল্যান্ড মাইন সদৃশ বস্তুর সন্ধান মিলেছে। শনিবার বিকেল সারে ৩ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের ফসলের মাঠে জমি চাষ করার সময় ওই বস্তুর সন্ধান পান এক কৃষক।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে যৌথবাহিনী। সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এলাকাবাসীকে।

স্থানীয়রা জানান, বিকেলে মাখালডাঙ্গা গ্রামের স্কুল পাড়া মাঠে জমি চাষ করছিলেন এক কৃষক। এসময় বের হয়ে আসে ল্যান্ড মাইন সদৃশ কিছু বস্তু। খবর দেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়া হয়েছে স্থানীয়দের।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ল্যান্ড মাইন সদৃশ বস্তুগুলো ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়ের। তবে, এ বিষয়ে এখনই কথা বলতে রাজি হননি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‌্যাব-১৩’র অভিযানে চকো প্লাস ও এস্কাফসহ এক নারী গ্রেফতার

চুয়াডাঙ্গার সীমান্তে ফসলের মাঠে ল্যান্ড মাইন সদৃশ বস্তু ঘিরে ব্যাপক চাঞ্চল্য; নিরাপত্তার স্বার্থে এলাকা ঘিরে রেখে উদ্ধার অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী।

চুয়াডাঙ্গায় ফসলের মাঠে ল্যান্ড মাইন সদৃশ বস্তু, উদ্ধার কাজ করেছে যৌথবাহিনী

Update Time : ০৩:৩০:৫৭ পূর্বাহ্ন, রোববার, ১ মার্চ ২০২৬