১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৬:১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
  • ৩০২৯ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর অভিযানে রংপুরে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রংপুর জেলার পীরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ওসমানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর দফতরের একটি দল রংপুর থেকে ঢাকাগামী পাকা সড়কে চা দোকানের সামনে অবস্থান নেয়। পরে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো ১০ কেজি গাঁজা উদ্ধার এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়। এ ঘটনায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের শাখাতী গ্রামের মো. রিফাত মিয়া (১৯) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রিফাতের বাবা আব্দুল আজিজ ও মা খাদিজা বেগম। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্র নিয়ে তারা সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অভিনেতা থেকে নেতা: থালাপতি বিজয়ের উত্থানে বদলাচ্ছে তামিলনাড়ুর রাজনীতি

রংপুরে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

Update Time : ০৬:১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫