০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয়ে বিদ্যুতের হাই ভোল্টেজ খুঁটিতে প্রাণ দিলো কুড়িগ্রামের এক তরুণ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ইং ০১:০১ পিএম.

রংপুরে মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ না পেয়ে মোঃ নিয়ামুল ইসলাম নীরব নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টেজের খুঁটিতে উঠে আত্মহনন করেন।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুরের লালবাগ এলাকার একটি ছাত্রাবাস থেকে দূরে গিয়ে বৈদ্যুতিক খুঁটির মেইন তারে শরীর এলিয়ে দেন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার পুরো শরীর পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নীরবের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকায়। তার বাবা মোঃ এরশাদুল হক ও মা মোছাঃ নুরুন্নাহার বেগম। তারা দুজনেই শিক্ষকতা করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর শহরের লালবাগ এলাকার নুর ছাত্রাবাসে থাকতেন মোঃ নিয়ামুল ইসলাম নীরব। সেখানে থেকে কোচিং করে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি। কিন্তু ফলাফল প্রকাশ হলে কোথাও মেডিকেলে চান্স পায়নি নীবর। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি।

পরে রোববার সন্ধ্যা ৭টা দিকে তার মেস থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে শহরের বালাপাড়া এলাকায় গিয়ে ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক খুঁটির ওপর উঠে নিজের শরীর এলিয়ে দেয় এই শিক্ষার্থী। এতে বৈদ্যুতিক শকে তার সারা শরীর পুড়ে গিয়ে মাটিতে পড়ে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আশরাফুল হক জানান, ঘটনা শুনে ওই বাড়িতে গিয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক। পরিবারের লোকজন সবাই শোকে স্তব্ধ। কথা বলার মতো অবস্থা নেই। মরদেহ আসতেছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লা হিল জামান বলেন, বিষয়টি জানা নেই, এরকম মেসেজ পাইনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয়ে বিদ্যুতের হাই ভোল্টেজ খুঁটিতে প্রাণ দিলো কুড়িগ্রামের এক তরুণ

Update Time : ০৫:০১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫