০৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ ও সাভারে তিতাস গ্যাসের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, কারখানা গুঁড়িয়ে দেওয়া, ২ লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১১:৫৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৩০২৯ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার,

দেশব্যাপী অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ ও সাভার এলাকায় একাধিক সফল অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি। অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া এবং চুন ফ্যাক্টরি, ফ্যাশন হাউজ, ও ওয়াশিং প্ল্যান্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃক ২১ জুলাই ২০২৫, সোমবার, পরিচালিত এসব অভিযানের বিষয়ে ২২ জুলাই মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে অবহিত করা হয়েছে। এতে জানানো হয়, অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে চুন ফ্যাক্টরি, শিল্প প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় ব্যাপক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, অপসারণ করা হয় শত শত ফুট পাইপ, সার্ভিস টুলস এবং জরিমানা করা হয় দুই লাখ টাকা।

সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন-এর নেতৃত্বে তিতাস গ্যাসের বন্দর জোনের আওতাধীন নারায়ণগঞ্জের কুড়িপাড়া, মদনপুর, ও বন্দর এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ৫টি ভাট্টি বিশিষ্ট একটি চুন ফ্যাক্টরির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ৫৭ ফুট পাইপলাইন, ২টি ২” ভাল্ব, ২টি ২” সার্ভিস টি, ৩টি বার্নার এবং ১৫টি বেলচা জব্দ করা হয়।

চুন ফ্যাক্টরির মালিক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে দণ্ড প্রদান সম্ভব হয়নি। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মৌখিক নির্দেশে কারখানা মালিক ও জমির মালিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অভিযোগ (FIR) দায়েরের প্রস্তুতি চলছে।
এক্সক্যাভেটরের মাধ্যমে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে চুন ভিজিয়ে বিনষ্ট করা হয়।
এছাড়া, মদনপুর থেকে আকিজ সিমেন্ট গামী ৮”x১৪০ পিএসআইজি বিতরণ লাইনে অবৈধভাবে স্থাপিত ২” লাইন সংযোগ বিচ্ছিন্ন এবং উৎস পয়েন্টে কিলিং করা হয়।

একই দিনে, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান-এর নেতৃত্বে তিতাসের রূপগঞ্জ অঞ্চলের মাহনা, টেকাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১.৮ কিমি এলাকায় ৩৫০টি বাড়ির ৫৫০টি আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ সময় প্রায় ৩০০ ফুট ২” ব্যাসের পাইপ অপসারণ/জব্দ করা হয়।

এছাড়া, ভুলতার সাওঘাট এলাকায় অবস্থিত বিসমিল্লাহ ফিলিং এন্ড সিএনজি স্টেশনের দুটি রান (গ্রাহক সংকেত: ৭৩৭-০০০২২ ও ৮৩৭-০০০৫০১)-এর গ্যাস সংযোগ বকেয়া বিল পরিশোধ না করায় বিচ্ছিন্ন করা হয়। প্রতিটি সংযোগ উৎস পয়েন্ট থেকে ক্যাপিং করা হয়েছে।

তিতাস গ্যাসের সাভার অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে রাজফুলবাড়ীয়া, দক্ষিণ রামচন্দ্রপুর, তেঁতুলঝোড়া ও হেমায়েতপুরে অভিযান পরিচালিত হয়।
এখানে ‘আলহামদুলিল্লাহ ফ্যাশন হাউজ’ এবং ‘মেসার্স আল আকসা ওয়াশিং প্ল্যান্ট’ নামক দুটি শিল্পপ্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে ৪৮০ ফুট পাইপ জব্দ করা হয়। দুই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতি মাসে আনুমানিক ১৩ লাখ ৭৪ হাজার ২৬০ টাকার গ্যাস চুরি হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর মিডিয়া ও জনসংযোগ শাখার ব্যবস্থাপক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্যাস চুরি রোধ ও নিরাপদ সরবরাহ নিশ্চিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাফা ফাউন্ডেশনের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ ও সাভারে তিতাস গ্যাসের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, কারখানা গুঁড়িয়ে দেওয়া, ২ লাখ টাকা জরিমানা

Update Time : ১১:৫৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫