
মোঃ শাহজাহান বাশার
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের আলোকে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামকে তাঁদের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (Chief Security Officer) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দীর্ঘদিনের সামরিক অভিজ্ঞতা, পেশাদার দক্ষতা ও নিরাপত্তা ব্যবস্থাপনায় পারদর্শিতার কারণে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা জোরদার করতে এই নিয়োগকে সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশ ও দলের সংকটময় সময়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থায় আরও সমন্বয়, শৃঙ্খলা ও সতর্কতা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।

মোঃ শাহজাহান বাশার 



















