১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৮:৩৯ অপরাহ্ন, রোববার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৩১২৮ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিমের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর হোসেন-এর কাছ থেকে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র ক্রয় করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, জেলা বিএনপি নেতা মোস্তফা জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আহম তাইফুর আলম, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মহসিন সরকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে বিএনপি নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ আসনের জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে—এমনটাই তাদের দৃঢ় প্রত্যাশা।

নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলীয় সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করতে হবে।

তারা উল্লেখ করেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য বাস্তবায়নে বিএনপি সুসংগঠিতভাবে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

Update Time : ০৫:৫৮:৩৯ অপরাহ্ন, রোববার, ২১ ডিসেম্বর ২০২৫